আসন্ন শারদীয়  দুর্গোৎসব উপলক্ষে  প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আসন্ন শারদীয় দুর্গোৎসব-২০২৬ উপলক্ষে যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।

উক্ত সভায় জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা পরিষদ, বিএনপি, জামায়াত, ১৩টি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, ১৩ উপজেলার পূজা উদযাপন কমিটি,  পূজা মন্ডপ  কমিটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সভাপতি - সাধারণ সম্পাদকবৃন্দ ও নেতৃবৃন্দ শারদীয় দুর্গোৎসব যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি মুলক সভায় সুন্দর ও  শান্তিপূর্ণভাবে সফল করার লক্ষ্যে তারা তাদের মতামত তুলে ধরে বক্তব্য রাখেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস. এম হাবিবুল হাসান, জেলা পরিষদের প্রশাসক এডভোকেট মোঃ মোফাজ্জল হোসেন দুলাল, স্থানীয় সরকারের উপ পরিচালক ও দিনাজপুর পৌরসভার প্রশাসক শেখ হাফিজুর রহমান, জেলা সিভিল সার্জন ( ভারপ্রাপ্ত)  ডাঃ মোঃ গোলাম রসুল রাখি,  আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্ট, জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ খালেকুজ্জামান বাবু, শহর জামায়াতের আমীর মাওলান সিরাজুস সালেহীন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের জেলা আহবায়ক উওম কুমার রায় প্রমুখ।

শুক্র ও শনিবার ব্যাংক খোলা Arrow

শুক্র ও শনিবার ব্যাংক খোলা

সর্বশেষ
সর্বাধিক পঠিত