মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন বলেছেন, ডেঙ্গু আক্রান্ত রোগীদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা সেবা দিতে হবে। সেই সাথে ডেঙ্গু আক্রান্ত যাতে না হয়, সেজন্য সচেতনতামূলক প্রচারণা চালানোর মাধ্যমে ডেঙ্গু রোগ থেকে জনসাধারণকে হেফাজত করতে হবে। তবেই ডেঙ্গু আক্রান্ত রোগ প্রতিরোধ করা সম্ভব হবে।
১৭ অক্টোবর শনিবার দুপুরে দিনাজপুর মেডিকেল কলেজের মাল্টিপারপাস অডিটোরিয়ামে ডেঙ্গুজ্বর বিষয়ক সেমিনার ও সচেতনতামূলক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
ডাঃ জাহিদ বলেন, ডেঙ্গু জ্বর সম্পর্কে ব্যাপকভাবে এলাকায় জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। এই রোগ প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রমের উপর গুরুত্ব দিয়ে চিকিৎসকদের বেশি বেশি করে এর প্রতিফলনগুলো তুলে ধরতে হবে। ডেঙ্গুর বিস্তার রোধে সর্বসাধারণের মাঝে এবং ব্যক্তিগত ভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। জন-সাধারণ বসবাসরত এলাকায় ঘর-বাড়ি ও আশ-পাশের পরিবেশ পরিষ্কার রাখতে গুরুত্ব দিতে হবে। জনবসতি এলাকাসহ সর্বত্রই কোথাও পানি জমতে না দেওয়ার মতো প্রতিরোধমূলক পদক্ষেপ নিতে হবে। ময়লা আবর্জনা এবং পানি জমে থাকলে ওখানেই ডেঙ্গু মশার উৎপত্তি হয়ে থাকে। যারা চিকিৎসা নিতে চিকিৎসকদের নিকট আসছেন, তাদেরকে এসব বিষয় বুঝিয়ে বলার মাধ্যমে সচেতনা বৃদ্ধি করতে হবে। ডেঙ্গু রোগে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি এসব বিষয়ে প্রয়োজনীয় দিক গুলো নিয়ে জন সচেতনতা মূলক আলোচনায় করতে হবে। তিনি মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শুরু করে, জেলা স্বাস্থ্য দপ্তর এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত চিকিৎসক ও অন্যান্যদের ডেঙ্গু রোগ প্রতিরোধে এসব বিষয় আন্তরিক ভাবে কাজ করার পরামর্শ দেন।
ডেঙ্গু আক্রান্ত রোগ বিষয়ক সচেতনতামূলক সেমিনার ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন দিনাজপুর মেডিকেল কলেজ এর অধ্যক্ষ অধ্যাপক ডাঃ সেখ মোঃ সাদেক আলী।
সেমিনারে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ জাহাঙ্গীর কবির, উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃ সারোয়ার মুর্শেদ, সিভিল সার্জন ডাঃ গোলাম রসুল রাখি, দিনাজপুর জেলা বিএনপির সাধারন সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি আবু বক্কর সিদ্দিক, ড্যাব দিনাজপুর জেলা শাখার সদস্য সচিব জিয়াউর রহমান জিয়া, মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগসহ অন্যান্য বিভাগের অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষক, মেডিকেল অফিসার, ইন্টার্ণি চিকিৎসক, সেবিকা সহ স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ঠরা সেমিনারে অংশ গ্রহণ করেন। অন্যান্যদের মধ্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, জেলা যুবদলের আহŸায়ক একেএম মাসুদুল ইসলাম মাসুদ, সদস্য সচিব রেজাউর রহমান রেজাসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথি হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
দিনব্যাপী ডেঙ্গু রোগ প্রতিরোধ বিষয়ক সেমিনারে বিশেষজ্ঞ চিকিৎসকগন ডেঙ্গু জ্বর সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব দিয়ে আলোচনা করেন।
বিশেষজ্ঞ চিকিৎসকগণ বলেন, এ রোগ প্রতিরোধে সচেতনতা মূলক কার্যক্রমের উপর গুরুত্ব তুলে ধরেন। ডেঙ্গুর বিস্তার রোধে ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা, বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার মতো প্রতিরোধ মূলক পদক্ষেপের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়।
এর আগে মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালনা পর্ষদের সভায়, হাসপাতাল পরিচালনা ও ব্যবস্থাপনা পরিষদের সাথে বৈঠক করেন। বৈঠকে তিনি হাসপাতালে চিকিৎসার মান বৃদ্ধি এবং আগত রোগীদের চিকিৎসা সেবা প্রদানের উপর গুরুত্ব তুলে ধরে চিকিৎসক এবং সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা প্রদান করেন।