দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে এসির তার চুরি করার সময় এক চোরকে হাতে নাতে আটক করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: সুব্রত কুমার সেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আজ মঙ্গলবার ভোর ৬টার সময় বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অভ্যন্তরে একজন চোর এসির তার চুরি করার সময় দায়িত্বরত আনসার সমস্য মোঃ আনোয়ার হোসেন উক্ত চোরকে আটক করেন। উদ্ধারকৃত তার আনসার সদস্যরা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ফেরত দেন।
পরে হাসপাতাল কর্তৃপক্ষের সহায়তায় উক্ত চোর'কে সহকারী কমিশনার (ভূমি) বিরামপুর নাজিয়া নওরীন, তিন (০৩) মাসের সশ্রম কারাদণ্ড ও একশত টাকা জরিমানা করেন।