“শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় কন্যা শিশু দিবস ২০২৬ উপলক্ষে দিনাজপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ সেপ্টেম্বর তারিখে শহরের নিমনগর বালুবাড়ীস্থ দীপ্তি ফাউন্ডেশনের ‘হাউজ অফ হোপ’ প্রকল্প প্রাঙ্গণে রাত ৮ টায় এই সভা অনুষ্ঠিত হয়।
দীপ্তি ফাউন্ডেশনের ‘হাউজ অফ হোপ’ প্রকল্পের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর শহরের সমাজসেবা কর্মকর্তা মোঃ মাইনুল ইসলাম।
আলোচনা সভায় দীপ্তি ফাউন্ডেশন, হাউজ অফ হোপ প্রকল্পের প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক হান্না রায়-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ ওয়ান স্টপ ক্রাইসিস সেলের প্রোগ্রাম অফিসার মোছাঃ সাবিহা বিনতে আনোয়ার এবং দিনাজপুর সদরের উপজেলা তথ্য সেবা কর্মকর্তা মোছাঃ উম্মে কুলসুম, পল্লীশ্রী'রএইচআর ইনচার্জ শামিমা বেগম পপি, জেন্ডার জাস্টিস অ্যান্ড ট্রেনিং ম্যানেজার শামসুন্নাহার, ওয়াই ডাব্লিউ. সি.এ দিনাজপুরের প্রোগ্রাম এ্যাসিসটেন্ট কাকন আইরিন সেন প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বাল্যবিবাহ রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। বক্তারা বলেন, কন্যা শিশুদের সঠিকভাবে শিক্ষা ও সঠিক সুরক্ষার সুযোগ দিলে তারা সমাজ ও দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। বাল্যবিবাহ একটি সামাজিক অভিশাপ, যা প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
দীপ্তি ফাউন্ডেশন, হাউজ অফ হোপ প্রকল্প এবং ওয়ার্ল্ড মোবিলাইজেশনের যৌথ উদ্যোগে আয়োজিত এই সভায় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গণমাধ্যম প্রতিনিধি উপস্থিত ছিলেন।