হাবিপ্রবিতে  ``Emerging Trends in Renewable Energy, Power and Technological Innovation`` শীর্ষক সিম্পোজিয়াম অনুষ্ঠিত

হাবিপ্রবিতে  ``Emerging Trends in Renewable Energy, Power and Technological Innovation`` শীর্ষক সিম্পোজিয়াম অনুষ্ঠিত

দেশের টেকসই জ্বালানি এবং বিদ্যুতের সরবরাহ ও ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক গবেষণার ক্ষেত্রে বিইপিআরসি অগ্রণী ভূমিকা পালন করছে। দেশে ও বিদেশে কর্মরত জ্বালানি ও বিদ্যুৎ খাত সংশ্লিষ্ট খ্যাতনামা বিজ্ঞানী ও বিশেষজ্ঞ প্যানেল তৈরির মাধ্যমে কার্যকরী যোগাযোগ নেটওয়ার্ক স্থাপন, এবং কাউন্সিলের গবেষণামূলক কার্যক্রমের সাথে তাঁদের নিয়মিতভাবে সম্পৃক্ত করণের লক্ষ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানে গবেষণা কার্যক্রমকে উৎসাহিত করার জন্য কাউন্সিল কর্তৃক নিয়মিতভাবে কারিগরি সেমিনার/কর্মশালা আয়োজন করছে। এরই ধারা বাহিকতায় অদ্য হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় এবং বাংলাদেশ জ¦ালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (বিইপিআরসি)’র যৌথ ব্যবস্থাপনায় হাবিপ্রবি অডিটোরিয়াম-২ এ               ÒEmerging Trends in Renewable Energy, Power and Technological InnovationÓ (নবায়নযোগ্য জ¦ালানি, বিদ্যুৎ ও প্রযুক্তিগত উদ্ভাবনের উদীয়মান প্রবণতা) শীর্ষক একটি সিম্পোজিয়ামের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিপিইআরসি ’র চেয়ারম্যান (সিনিয়র সচিব) জনাব মোহাম্মদ ওয়াহিদ হোসেন এনডিসি এবং চিফ পেট্রন হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার এবং (বিইপিআরসি) এর সদস্য(ইনোভেশন)-অতিরিক্ত সচিব, ড. মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাবিপ্রবি আইকিউএসি’র পরিচালক কৃষিবিদ প্রফেসর ড. সাইফুল হুদা এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্যাথলজি এন্ড প্যারাসাইটোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. গাউসুর রহমান।

 

সিম্পুজিয়ামে বাংলাদেশ জ¦ালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (বিইপিআরসি) এর চেয়ারম্যান (সিনিয়র সচিব) জনাব মোহাম্মদ ওয়াহিদ হোসেন এনডিসি প্রধান অতিথির বক্তব্যে বলেন, দেশের টেকসই উন্নয়ন ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নবায়নযোগ্য জ্বালানি, প্রযুক্তিগত উদ্ভাবন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গবেষণাভিত্তিক সমাধানের কোনো বিকল্প নেই। বর্তমান সরকার পিছিয়ে পড়া জনগোষ্ঠি ও অঞ্চলকে এগিয়ে নেওয়ার জন্য বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে। তিনি দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এবং গবেষণালব্ধ জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করতে গবেষক ও উদ্ভাবকদের বিশেষকরে বিশ^বিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের এগিয়ে আসার আহবান জানান। যেসমস্ত গবেষণায় বাণিজ্যিক সম্ভাবনা আছে সেক্ষেত্রে বিইপিআরসি’র সার্বিক সহায়তার প্রদান করবে বলে তিনি জানান এবং দেশ ও জনগনের সার্বিক কল্যানে সকলের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

 

প্রধান পৃষ্ঠপোষকের বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা বলেন, নবায়নযোগ্য জ্বালানি, বিদ্যুৎ খাতের আধুনিকায়ন এবং প্রযুক্তিগত উদ্ভাবন টেকসই উন্নয়নের মূল চালিকাশক্তি। আজকের এই সিম্পোজিয়াম আয়োজনের উদ্যোগ গ্রহণের জন্য তিনি বিইপিআরসি-কে আন্তরিকভাবে অভিনন্দন জানান। বিশ^বিদ্যালয়ের একটি রিসার্চ উইংকে কাজে লাগানোর উদ্যোগ গবেষণার ক্ষেত্রে বিশেষভাবে কাজে লাগবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, রাষ্ট্রের সর্বত্র সুষম উন্নয়ন করতে হবে। প্রতিযোগিতামূলক বিশে^ টিকে থাকতে হলে অবশ্যই প্রযুক্তির উন্নয়ন ঘটাতে হবে এবং গ্রীন এনার্জি উৎপাদনের জন্য গবেষণায় মনোনিবেশ করতে হবে। হাবিপ্রবিতে গবেষণায় অবারিত সুযোগ আছে বিধায় সমন্বিত উদ্যোগের মাধ্যমে গবেষণা ক্ষেত্র সমৃদ্ধ করতে হবে। তিনি তার বক্তব্যে হাবিপ্রবি শিক্ষার্থীদের গবেষণা ক্ষেত্রে সার্বিক সহায়তা প্রদানের জন্য বিইপিআরসি’র প্রতি উদাত্ত আহবান জানান।

তিনি আরও বলেন, এই সিম্পোজিয়াম নতুন ধারণা, গবেষণা সহযোগিতা এবং উদ্ভাবনী সমাধান উদ্ভাবনের একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। এ ধরনের জ্ঞানবিনিময় গবেষণা, শিল্পখাত ও নীতিনির্ধারণে নতুন দিগন্ত উন্মোচন করবে। তরুণ গবেষকদের সৃজনশীল উদ্যোগ ভবিষ্যতের সবুজ ও স্মার্ট বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরিশেষে, ভিসি মহোদয় এই আয়োজনের জন্য আইআরটি’র সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

 

উল্লেখ্য, আজকের এই সিম্পোজিয়ামে বিশ^বিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের ৭০ জন শিক্ষক ও টেকনিক্যাল কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

 

 

সর্বশেষ
সর্বাধিক পঠিত