আজ ২৪ আগস্ট—ইয়াসমিন ট্র্যাজেডি বা নারী নির্যাতন প্রতিরোধ দিবস। ১৯৯৫
সালের আজকের এই দিনে দিনাজপুরে কিশোরী ইয়াসমিনকে ধর্ষণের পর হত্যা করেন
কয়েকজন বিপথগামী পুলিশ সদস্য।
এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েন জেলার আপামর মানুষ। বিক্ষুব্ধ
জনতার ওপর পুলিশ নির্বিচারে গুলি চালালে নিহত হন সাতজন নিরপরাধ ব্যক্তি।
সেই থেকে সারা দেশে দিনটি নারী নির্যাতন প্রতিরোধ দিবস হিসেবে পালিত হয়ে
আসছে।
তবে জেলার সাধঅরণ মানুষ বলছেন, সে ঘটনার ৩১ বছর পার হলেও এখনো নানাভাবে
নির্যাতনের শিকার হচ্ছেন নারীরা।
ইয়াসমিন ধর্ষণ ও হত্যার ঘটনায় করা মামলাটি তিনটি আদালতে ১২৩ দিন বিচারকাজ
শেষে রংপুরের জেলা ও দায়রা জজ আব্দুল মতিন ১৯৯৭ সালের ৩১ আগস্ট রায় ঘোষণা
করেন।
রায়ে আসামি পুলিশের এএসআই মঈনুল, কনস্টেবল আব্দুস সাত্তার ও পুলিশের
পিকআপ চালক অমৃত লাল বর্মনের মৃত্যুদণ্ড হয়। ২০০৪ সালেআসামিদের ফাঁসির
রায় কার্যকর করা হয় ।
ইয়াসমিন ট্র্যাজেডি দিবস পালনে প্রতিবছর দিনাজপুরে বিভিন্ন রাজনৈতিক,
সামাজিক ও বেসরকারি সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচি নেওয়া হয়। এ বছরও
বিভিন্ন সংগঠন পৃথক কর্মসূচি নিয়েছে।