দিনাজপুরের বিরামপুরে স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রুমি আক্তার (২৭) নামের এক নারীর মৃত্যু ঘটেছে এবং তাদের ১১ মাসের শিশু কন্যা গুরুত্বর আহত হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার ৮সেপ্টেম্বর বিকেলে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিরামপুর শহরে মঙ্গলবার বিকেলে একটি মোটরসাইকেল ঢাকামোড়ের দিকে যাওয়ার সময় স্বামী মাহমুদুল হাসানের মোটরসাইকেল থেকে তার স্ত্রী ও শিশু সন্তান মহাসড়কে ছিটকে পড়ে।
এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের চাকার নিচে ঐ নারী পিষ্ট হয়ে মৃত্যুবরণ করে এবং তাদের ১১মাস বয়সী শিশু কন্যা গুরুত্বর আহত হয়। তাদের বাড়ি পার্শ্ববতী নবাবগঞ্জ উপজেলার জগন্নাথপুর জিগাগাড়ি গ্রামে।
বিরামপুর থানার ওসি (তদন্ত) শামীম আল মামুন জানান, ট্রাকটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। এবিষয়ে মামলার প্রস্তুতি চলছে।