বিশিষ্ট ট্রাভেল ব্যবসায়ী কবীরের মাতৃবিয়োগ

বিশিষ্ট ট্রাভেল ব্যবসায়ী কবীরের মাতৃবিয়োগ

বিশিষ্ট ট্রাভেল ব্যবসায়ী দিনাজপুরের কালিতলাস্থ কবির ইন্টারন্যাশনালের স্বতাধিকারী, আলফাহ্ পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচালক আবু সালেহ কবীরের মমতাময়ী মাতা সুফিয়া বেগম(৯০) আজ শনিবার দুপুরে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমার নামাজে জানাজা আজ রাত নয়টায় তার গ্রামের বাড়ি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ৫নং সৈয়দপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।

মৃত্যুকালে সুফিয়া বেগম ৭ ছেলে, ২ মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রহী রেখে গেছেন। 

মৃত্যুতে আলফাহ্ পলিটেকনিক ইনস্টিটিউটের চেয়ারম্যান আনিসুল হক জুয়েল, অধ্যক্ষ ইঞ্জিনিয়ার সোয়েব আহমেদ শোভনসহ পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীরা গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

সর্বশেষ
সর্বাধিক পঠিত