দিনাজপুর ডেভেলপার এন্ড রিয়েল এস্টেট এসোসিয়েশনের দ্বি বার্ষিক কমিটি গঠিত হয়েছে। সম্প্রতি দিনাজপুরের একটি চাইনিজ রেস্তোরায় দিনাজপুরের ডেভেলপার এন্ড রিয়েল এস্টেট ব্যবসায়ীদের মতবিনিময় সভায় আগামী দুই বছরের জন্য তমিজ উদ্দিনকে সভাপতি, মোসাদ্দেক হোসেন শান্তকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির সদস্যরা হলেন, সভাপতি মুহাম্মদ তমিজউদ্দিন, সহ-সভাপতি মো: শামিম কবির, মো: সহিদুল ইসলাম, মো: রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন শান্ত, যুগ্ম সাধারণ সম্পাদক মো: সহিদুর রহমান, কোষাধ্যক্ষ মো: হাসেম আলী এবং নির্বাহী সদস্য মো: জালাল উদ্দিন, মো: আফজাল হোসেন, মো: হাবিবুর রহমান ও ইঞ্জিনিয়ার মিজানুর মিজু।
সভায় নির্বাচতি কমিটি ডেভেলপার এন্ড রিয়েল এস্টেট ব্যবসায় প্রতিবন্ধকতাসমূহ দূর করে কাজের পরিবেশ বেগবান করবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়।