দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অভিযানে লক্ষাধিক টাকা মূল্যমানের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করা হয়েছে। ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
১৬সেপ্টেম্বর বুধবার ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ মনিপুর বিওপি ও কাটলা বিশেষ ক্যাম্প কর্তৃক পৃথক পৃথক ২টি অভিযান পরিচালনা করে বাংলাদেশর অভ্যন্তরে ৮ শত পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ২৫০ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালের সিজার মূল্য এক লক্ষ এক হাজার পাঁচশত টাকা।
বিজিবি জানায়, ভবিষ্যতেও বিজিবি কর্তৃক ধারাবাহিকভাবে চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানী মালামাল জব্দ এবং সংশ্লিষ্ট আসামীদের আটক কার্যক্রম দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে অব্যাহত থাকবে।