দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের ছাদের পলেস্তরা খুলে পড়ে তিনজন আহত হওয়ার ঘটনায় স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রতিনিধিদল স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রতিনিধিরা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ পরিদর্শন করেন। এ সময় তারা ভবনটির বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেন এবং দ্রুত সময়ের মধ্যে পুনঃনির্মানের বিষয়ে আশ্বাস প্রদান করেন।
পরিদর্শনকারী দলের মধ্যে ছিলেন দিনাজপুর স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আফছার ও সহকারী প্রকৌশলী এজেডএম মোস্তাহিদুল ইসলাম। এ সময় ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান, মেডিকেল অফিসার ডা. সাজেদুর রহমানসহ স্বাস্থ্য কমপ্লেক্সে অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এর আগে বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের ছাদের প্লাস্টার ধ্বসে তিনজন আহত হয়। এ ঘটনায় চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর সাময়িকভাবে জরুরি বিভাগের সেবা কার্যক্রম বন্ধ রাখা হয়। তবে বিকল্প ব্যবস্থা না থাকায় পরবর্তীতে আবারও একই ঝুঁকিপূর্ণ কক্ষেই জরুরি বিভাগের কার্যক্রম চালু করা হয়েছে। এতে রোগী ও স্বজনদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, দ্রুততম সময়ের মধ্যে জরুরি বিভবাগটি অন্যজায়গায় হস্তান্তরের বিষয়ে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সাথে কথা বলেছেন। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রতিনিধিদলের পরিদর্শনের পর ভবনটি পুনর্র্নিমাণের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রত্যাশা করছেন তারা।
ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান বলেন, “ছাদের পলেস্তরা খুলে পড়ার ঘটনায় আমরা তাৎক্ষণিকভাবে জরুরি বিভাগের কার্যক্রম সাময়িক বন্ধ রেখেছিলাম। কিন্তু বিকল্প ব্যবস্থা না থাকায় রোগীদের জরুরি সেবা নিশ্চিত করতে আপাতত ওই কক্ষে জরুরি বিভাগের কার্যক্রম পরিচালনা করছি। দ্রুততম সময়ের মধ্যে জরুরি বিভবাগটি অন্যজায়গায় হস্তান্তরের বিষয়ে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সাথে কথা বলেছি ।
তিনি আরও বলেন, ভবনটি স্বাধীনতার পুর্বে নির্মিত আনেক পুরোনো। তাই মাঝে মধ্যেই ভবনটির বেশিভাগ জায়গা ফেটে যাচ্ছে অথবা ধ্বসে পড়ছে। এগুলো নিয়ে আমরা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তকে চিঠি লিখেছি ভবনটিকে পুর্ণনির্মানের জন্য। ওনারা ওইচিঠি মিনিষ্ট্রিতে পাঠিয়েছেন এবং পরিদর্শন করেছেন। তারা দ্রুত ভবনটি পুনঃনির্মানের বিষয়েও আশ্বাস দিয়েছেন।”
দিনাজপুর স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আফছার বলেন, ভবনটি অনেক পুরাতন সেকারনেই ঝুকিপুর্ণ। আমরা ভবনটি সরেজমিনে পরিদর্শনসহ বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেছি এবং বিষয়টি মন্ত্রনালয়ে পাঠানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ভবনটি পুনঃনির্মানের ব্যবস্থা করা হবে।