ঐতিহাসিক কান্তজীউ মন্দির পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

ঐতিহাসিক কান্তজীউ মন্দির পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

ঐতিহাসিক কান্তজীউ মন্দির পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।এসময় তিনি বাংলাদেশের ঐতিহ্য ও টেরাকোটা শিল্পের প্রশংসা করেন। 
 
বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতি ও প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য প্রত্যক্ষ করতে দিনাজপুর জেলার কাহারোল উপজেলায় অবস্থিত ঐতিহাসিক কান্তজীউ মন্দির (কান্তনগর মন্দির) পরিদর্শন করলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।পরিদর্শনের সময় তিনি  মন্দিরটির অসাধারণ স্থাপত্যশৈলী ও দেয়ালজুড়ে থাকা বিখ্যাত পোড়ামাটির ফলক (টেরাকোটা) ঘুরে দেখেন। 
 
পরিদর্শনকালে রাষ্ট্রদূত মন্দিরের স্থানীয় সেবায়েত, প্রত্নতত্ত্ব বিভাগের কর্মকর্তা কর্মচারী এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিদের সাথে কুশল বিনিময় করেন। তিনি কান্তজীর মন্দিরের দেয়ালের টেরাকোটায় রামায়ণ ও মহাভারতের পৌরাণিক উপাখ্যান ও তৎকালীন লোকজ দৃশ্য ফুটিয়ে তোলার কারুকাজ দেখে  মুগ্ধতা প্রকাশ করেন।
 বাংলাদেশ ইতিহাস ও সাংস্কৃতিক বৈচিত্র্যে অত্যন্ত সমৃদ্ধ। কান্তজীউ মন্দিরের মতো প্রাচীন স্থাপত্য এই অঞ্চলের ঐতিহাসিক নিদর্শনকে বিশ্বমঞ্চে তুলে ধরে।
 
 যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় ও ঐতিহ্য সংরক্ষণে পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।  
পরে রাষ্ট্রদূত পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। 
 
ঐতিহাসিক এই স্থাপনা পরিদর্শনকালে জেলা প্রশাসক  রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসাসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 
মঙ্গলবার সকালে মন্দিরে পৌঁছালে ক্ষুদ্র নৃ-‌গোষ্ঠী সম্প্রদায়ের নারীরা নৃত্য পরিবেশন ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে রাষ্ট্রদূতকে স্বাগত জানান। এ সময় তিনি মন্দিরে প্রদীপ প্রজ্বলন ও আরতিতে অংশ নেন।পরে রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন কান্তনগর মন্দির ঘুরে দেখেন এবং এর ইতিহাস, স্থাপত্যশৈলী ও সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে অবগত হন। এরপর তিনি নয়াবাদ মসজিদ পরিদর্শন করেন।
সর্বশেষ
সর্বাধিক পঠিত