ফুলবাড়ীতে ২৮ আঙুল নিয়ে নবজাতকের জন্ম

ফুলবাড়ীতে ২৮ আঙুল নিয়ে নবজাতকের জন্ম

দিনাজপুরের ফুলবাড়ীতে দুই হাত ও দুই পায়ে মোট ২৮টি আঙুল নিয়ে এক কন্যাশিশুর জন্ম হয়েছে। উপজেলার শিবনগর ইউনিয়নের পুরাতন বন্দর মালিপাড়া গ্রামের আরিফ-লিজা দম্পতির ঘরে এই নবজাতকের জন্ম হয়েছে। 
শিশুটির দুই হাতে ১৪ টি এবং দুই পায়ে ১৪ টিসহ মোট ২৮ টি আঙুল নিয়ে জন্ম হয়। গত ১৩ সেপ্টেম্বর পৌর শহরের একটি বেসরকারি ক্লিনিকে ওই শিশুর জন্ম হয়।
বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। এ নিয়ে স্থানীয়দের মাঝে নানা কৌতুহল সৃষ্টি হয়েছে। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকা থেকে মানুষ ওই নবজাতককে দেখতে ভীড় করছে। 
স্থানীয় বাসিন্দারা বলেন, ‘শিশুটির দুই হাত ও দুই পায়ে মোট ২৮টি আঙুল। এমন শিশু তারা জীবনে কখনো দেখেননি। এই প্রথম দেখলেন।’
জানাগেছে, গত দুই বছর আগে ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের পুরাতন বন্দর  মালিপাড়া গ্রামের বাসিন্দা ভ্যান চালক আসাদুল ইসলাম আরিফ এর সাথে লিজার বিবাহ সম্পুন্ন হয়েছে। 
গত ১৩ সেপ্টেম্বর দুপুরে স্ত্রী লিজার প্রসব বেদনা শুরু হলে পৌর শহরের একটি বেসরকারি ক্লিনিকে নেয়া হয় তাকে। পরে ওইদিন বিকেলে সিজারের মাধ্যমে তার ফুটফুটে একটি কণ্যা সন্তান জন্ম নেয়। এটি তাদের প্রথম সন্তান। তবে আশ্চর্যের বিষয় হল, সাধারণত একজন মানুষের হাত-পা মিলিয়ে ২০টি আঙুল থাকলেও তার ক্ষেত্রে ঘটেছে ব্যাতিক্রম। 
শিশুটি জন্ম নেয়ার পর দেখা যায় তার ডান হাতে ৭টি, বামহাতে ৭টি, ডান পায়ে ৭টি ও
বামপায়ে ৭টি আঙুল রয়েছ। হাত-পা মিলিয়ে মোট ২৮টি আঙুল। এছাড়া শিশুটির ঠোট কাটা রয়েছে। প্রতিটি আঙুলেই রয়েছে নখ। তবে জন্মের দুদিন পরে বাম হতের একটি ছোট আঙুল ঝরে পড়েছে। বর্তমানে নবজাতক ও মা দুজনই সুস্থ আছেন। 
স্থানীয় বাসিন্দা আলামিন বলেন, আমাদের এলাকায় এ ধরনের শিশুর জন্ম এর আগে দেখিনি। জীবনে এটাই প্রথম দেখলাম।’ এটি আল্লাহ তাআলার নিদর্শন ও সৃষ্টি। এ সৃষ্টিতে কারও হাত নেই।
পরিবারের সদস্যরা জানায়, শিশুটির জন্মের পর তার হাত-পায়ের অতিরিক্ত আঙুল দেখে তারা বিস্মিত হয়েছেন। তারা বলছেন, সবই আল্লাহর ইচ্ছে, তিনি যা ভালো মনে করেছেন তাই হয়েছে। তারা এ নিয়ে সন্তুষ্ট রয়েছে।’
শিশুটির বাবা আরিফুল ইসলাম বলেন, ‘এটি আমাদের প্রথম সন্তান। সাধারণত মানুষের ২০টি আঙুল থাকে, কিন্তু আমার মেয়ের ২৮টি আঙুল নিয়ে জন্ম হয়েছে। সবকিছু আল্লাহর ইচ্ছা, আমরা সন্তুষ্ট। বিষয়টি নিয়ে কথা বললে দিনাজপুর মেডিকেল কলেজর অধক্ষ্য ও বিশিষ্ট্র শিশু রোগ বিষেশজ্ঞ ডা. এসকে সাদেক আলী বলেন, চিকিৎসাবিজ্ঞানের ভাষায় অতিরিক্ত আঙুল থাকা অবস্থাকে “পলিড্যাক্টিলি” (চড়ষুফধপঃুষু) বলা হয়। এটি কোন সমস্যা নয়, জন্মগত একটি শারীরিক বৈশিষ্ট্য, যা বিভিন্ন কারণে হতে পারে। শিশুটির অন্য কোন সমস্যা আছে কি না, সে বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।

 

সর্বশেষ
সর্বাধিক পঠিত