২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদনকারী শিক্ষার্থীদের মধ্যে প্রথম ধাপের নির্বাচিত ফল প্রকাশিত হয়েছে।
আজ বুধবার রাত পৌনে আটটার দিকে একযোগে প্রকাশ করা হয়। ফলাফল ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পারবেন শিক্ষার্থীরা।
এ দিকে অপর এক বিজ্ঞপ্তিতে ঢাকা শিক্ষা বোর্ড, দিনাজপুর শিক্ষাবোর্ডসহ জানিয়েছে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরুর তারিখ একদিন পিছিয়ে ২৪ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ২৩ সেপ্টেম্বর দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে এক দিনের ছুটি থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।