দিনাজপুরের ফুলবাড়ি ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অভিযানে অর্ধলক্ষ টাকার ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করা হয়েছে। ফুলবাড়ি ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৯ সেপ্টেম্বর শনিবার ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ দাইনুর বিওপি এবং কাটলা বিশেষ ক্যাম্প কর্তৃক পৃথক ২টি অভিযানে বাংলাদেশের ভেতরে ৭০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ৩৩৪ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপসহ একজনকে আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালের সিজার মূল্য পঞ্চান্ন হাজার সাতশত টাকা।
ফুলবাড়ি ব্যাটালিয়ন (২৯ বিজিবি) জানায়, ভবিষ্যতেও বিজিবি কর্তৃক ধারাবাহিকভাবে চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানী মালামাল জব্দ এবং সংশ্লিষ্ট আসামীদের আটক কার্যক্রম দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে অব্যাহত থাকবে।