গেল বছরের তুলনায় এইচএসসি পরীক্ষায় কমেছে পাসের হার, আর জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে অর্ধেকেরও বেশী।
চলতি বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুরে পাডের হার ৫৭ দশমিক ৪৯। যা গত বছরের তুলনায় ২০.০৭ ভাগ কম। ২০২৪ সালে পাসের হার ছিল ৭৭ দশমিক ৫৬ ভাগ। চলতি বছরে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ২১৩ টি কেন্দ্রে ৬৬৬ টি কলেজ থেকে ১ লাখ ৫ হাজার ৮৯১ জন শিক্ষার্থী অংশ নেয়। পাস করেছে ৬০ হাজার ৮৮২ জন। পাসের হার ৫৭ দশমিক ৪৯। আর জিপিএ ৫ পেয়েছে ৬ হাজার ২৬০ জন। যা গত বছরের তুলনায় অর্ধেকেরও কম। গত বছর জিপিএ ৫ পেয়েছিল ১৪ হাজার ২৯৫ জন। চলতি বছরে দিনাজপুর শিক্ষা বোর্ডে শতভাগ পাশকৃত কলেজের সংখ্যা ১১ টি যা গত বছরের তুলনায় ৪ টি কম। আর শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা ৪৩টি যা গত বছর ছিল ২০টি।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুরের চেয়ারম্যান প্রফেসর মহা: তৌহিদুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, সারাদেশেই এবছর পাশের হার কিছুটা কম। যদিও পাশের হার গত বছরের তুলনায় অনেক কম, তবে অন্যান্য বোর্ডের তুলনায় আমাদের ফলাফল তুলনামূলক ভালো। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যে সকল প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা একেবারেই পাশ করেনি আমরা তাদেরকে আলাদাভাবে ডেকে কথা বলছি। তাদেরকে আলাদা নজরদারীতে রাখা হচ্ছে। তারা ক্রমাগত উন্নতি না করলে তাদের পাঠদানের অনুমতি বাতিল করা হবে।